সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় কৃষি অফিসের উদ্যোগে রোভিং সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় কৃষি অফিসের উদ্যোগে রোভিং সেমিনার অনুষ্ঠিত

ডুমুরিয়া (খুলনা)২০২১-২২ অর্থ বছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় ডুমুরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুন) সকাল ১১টায় খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিতহয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন ওরফে তুহিন সভাপতিত্বে উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার  কৃষিবিদ মোঃ ওয়ালিদ হুসাইন, উপ-সহকারী কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র রায়, , অমিত বিশ্বাস ,ডুমুরিয়া উপজেলা আদর্শ কৃষক আবু হানিফ মোড়ল, মনিষা মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে ।দিনব্যাপী উক্ত সেমিনারে উপজেলার ৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। সেমিনারে কৃষকদেরকে প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আবহাওয়ার আগাম পূর্বাভাস দেওয়া হয় এবং কৃষকদের করণীয় বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়।

কৃষকদেরকে মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে তাদের করণীয় বিষয় জানিয়ে দেওয়া ও অবহিত করা হয়। কৃষকদের আবহাওয়ার আগাম সতর্কবার্তা অনুযায়ী নিজেদেরকে ব্যবস্থা নেওয়া এবং অন্যান্যদের এবিষয়ে পরামর্শ দেওয়ার বিষয়ে তাদের সচেতনতা সৃষ্টি করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

খুলনায় জোড়া খুনের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।