সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি :: খুলনার ডুমুরিয়ায় পুকুর থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার সকালে উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার চহেড়া গ্রামের একটি পুকুরে এলাকাবাসী একটি লাশ পানিতে ভাসতে দেখে। এরপর তারা গ্রাম পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং উদ্ধার হওয়া অজ্ঞাত লাশ টি থানায় নিয়ে যায় পুলিশ।এরিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।লাশের পরনে একটি কালো রংয়ের ট্রাউজার ও গায়ে গোল গলা গেঞ্জি ছিল। বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান, ১০ দিনে গ্রেপ্তার ২৮৯

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় ৩০ কেজি ধানের শীষে সাজানো দুর্গাপ্রতিমা, মণ্ডপে ভিড়

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।