সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়া থেকে ডিজিটাল পদ্ধতিতে পাখি ধরার সরঞ্জাম উদ্ধার | চ্যানেল খুলনা

ডুমুরিয়া থেকে ডিজিটাল পদ্ধতিতে পাখি ধরার সরঞ্জাম উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলায় খুলশী বুনিয়া অঞ্চল থেকে পাখি শিকারীর ডিজিটাল পদ্ধতিতে পাখি ধরার সরঞ্জাম উদ্ধার করেছে সেভ ওয়াইল্ড লাইভ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা ৩০ মিনিট পর্যন্ত এ সরঞ্জাম উদ্ধার কার্যক্রম করেন।এ বিষয়ে সেভ ওয়াইল্ড লাইফ এর সভাপতি মোঃ ইমরান হোসেন রিপন জানান। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ডুমুরিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলের একদল পাখি শিকারি ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পাখি শিকার করছে,পরবর্তীতে বন অধিদপ্তরের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম এর আদেশক্রমে সঙ্গে সঙ্গে আমাদের সেভ ওয়াইল্ড লাইফের টিম নিয়ে ওই অঞ্চলে অভিযান পরিচালনা করি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে পাখি শিকারীদের দুটি এম্বলো ফাইভ সেট, দুই টি ব্যাটারি সেট, ও ৬ টি মাইক সেট এবং অনেক গুলো পাখি ধরার ফাঁদ উদ্ধার জব্দ করি। এবং বিভিন্ন ঘের মালিকদের বাড়ি যেয়ে পাখি হত্যা ও আটকের বিষয় মানুষকে সচেতন করি। এবং সেটি বুধবার বারোটার দিকে খুলনা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন।বন অধিদপ্তরের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, মফিজুর রহমান চৌধুরী মৎস্য কর্মকর্তা খুলনা।

উদ্ধার কাজে উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মোঃ ইমরান হোসেন রিপন, সহ-সভাপতি মোস্তাক আহমেদ সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক জহর হাসান সাগর, মাহবুবুর রহমান, শেখ ইমরান, বোরহান উদ্দিন, তপু শেখ, সাহিদুর রহমান আকাশ, এনামুল হক, রায়হান, মুকুল প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।