সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়া আইনশৃঙ্খলার চরম অবনতি ছুরি ডাকাতি ছিনতাই লেগেই আছে। | চ্যানেল খুলনা

ডুমুরিয়া আইনশৃঙ্খলার চরম অবনতি ছুরি ডাকাতি ছিনতাই লেগেই আছে।

ডুমুরিয়া থানার বয়ারসিং গ্রামের অজিত সরদারের বাড়িতে শনিবার দিবাগত রাতে দুর্ধর্ষ চুরি, প্রায় ২৫ ভরি স্বর্ণ আর নগদ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে।

জানা গেছে শনিবার রাতে অন্যান্য দিনের মত ঘুমিয়ে পড়ে, গভীর রাতে এক দল চোর অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির ক্লাবসোবল সাটারের গেটের লক ভেঙ্গে দরজা ভেঙ্গে ও ঘরের ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে স্বর্ণ ও টাকা নিয়ে চলে যায়।

ডুমুরিয়া থানায় অজিত সরদার একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

উল্লেখ্য গত ৩ আগস্ট গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা গ্রামে শিল্পপতি প্রফুল্ল কুমার রায়ের বাড়ির সবাইকে জিম্মি করে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা। সর্বশেষ ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার বরাতিয়া গ্রামে আবুল সরদার, বামুন্দিয়া গ্রামের লক্ষন বাবু বাড়িতে ডাকাতি ও আবু রায়হানের বাড়িতে ডাকাতি হয়। নগদ টাকা, স্বর্ণালংকারসহ তারা প্রায় ৬ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। গৃহবধূ নাসরিন নাহার গুরুতর জখম হয়ে এখনও হাসপাতালে। এব্যাপারে ডুমুরিয়া থানায় অজিত সরদার বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন।

এব্যাপারে ডুমুরিয়া থানার ওসি কনি মিয়ার নিকট তার ০১৩২০১৪০২৮৫ মুঠো ফোনে একাধিকবার ফোন দিলে সে ফোন রিসিভ করেননি।।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।