সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডিসি সুলতানার ক্ষমার আদেশ বাতিলে বিএফইউজে'র উদ্বেগ ও বিস্ময় প্রকাশ | চ্যানেল খুলনা

ডিসি সুলতানার ক্ষমার আদেশ বাতিলে বিএফইউজে’র উদ্বেগ ও বিস্ময় প্রকাশ

সাংবাদিক নির্যাতনের জন্য দণ্ডপ্রাপ্ত কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীনেদর দণ্ড বাতিলের আদেশের খবরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে।
সাংবাদিক নির্যাতনকারীকে ক্ষমা করায় গণমাধ্যমে চরম ক্ষোভ বিরাজ করছে বিধায় বিএফইউজের নেতৃবৃন্দ এই আদেশ বাতিলের আহ্বান জানান।

সোমবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত বিএফইউজের সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, এই ঘটনায় সাংবাদিক নির্যাতনকে উৎসাহিত করা হয়েছে। যা কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে কাম্য নয়। এটি গণতান্ত্রিক রীতিনীতি ও মানবাধিকার পরিপন্থী।

বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি মধুসূদন মণ্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দফতর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী পরিষদ সদস্য শেখ নাজমুল হক সৈকত, আঙ্গুর নাহার মন্টিসহ ঢাকাস্থ নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।