সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডিএমপির ৩ কর্মকর্তার পদায়ন | চ্যানেল খুলনা

ডিএমপির ৩ কর্মকর্তার পদায়ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাসহ মোট তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমে পদায়ন করা হয়েছে।
একই আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার এস.এম. জহিরুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা মতিঝিল বিভাগে এবং গুলশান বিভাগের (পেট্রোল-গুলশান) সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেনকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক- গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনে পদায়ন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ নিজ গাড়িতে মাদক সরবরাহ করতেন, দাবি স্ত্রীর

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে মিললো ১৯ কেজি স্বর্ণের বার

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।