সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ডিএমপির ১৬ কর্মকর্তাকে বদলি | চ্যানেল খুলনা

ডিএমপির ১৬ কর্মকর্তাকে বদলি

অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত ১০ জন অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং ৬ জন সহকারী পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে।

এর মধ্যে অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোল্লা তবিবুর রহমানকে মতিঝিল ট্রাফিক বিভাগে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবিএম জাকির হোসেনকে প্রটেকশন বিভাগে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ এস এম হাফিজুর রহমানকে গুলশান ট্রাফিক বিভাগে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিশাত রহমান মিথুনকে আইসিটি বিভাগে এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শহিদুল ইসলামকে লালবাগ ক্রাইম জোনে বদলি করা হয়েছে।
এ ছাড়া, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফরিদ আহম্মেদকে প্রটেকশন বিভাগে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহ কামালকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার সন্দীপ সরকারকে ইন্টেলিজেন্স অ্যান্ড এনালাইসিস বিভাগে এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ইলিয়াস হোসেনকে লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে সরকারী পুলিশ কমিশনার শাহ আলমকে শাহবাগ জোন ট্রাফিক বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল হালিমকে পল্লবী ক্রাইম জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. রাইসুল ইসলামকে কোতোয়ালি ট্রাফিক জোনে, সহকারী পুলিশ কমিশনার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদকে চকবাজার ক্রাইম জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. নূর নবীকে শ্যামপুর ক্রাইম জোনে এবং সরকারি পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকারকে খিলগাঁও ক্রাইম জোনে বদলি করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।