সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ট্রফি নিয়ে ছাদখোলা বাসে ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা | চ্যানেল খুলনা

ট্রফি নিয়ে ছাদখোলা বাসে ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা

বিমানবন্দরে ছাদখোলা বাস তৈরিই ছিল। অপেক্ষা ছিল শুধু চ্যাম্পিয়দের দেশে ফেরা। সেই অপেক্ষার অবসান ঘটে আজ দুপুর ২টা ৪০ মিনিটে। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের ফুটবলাররা বিমানবন্দরে নামলে ফুল দিয়ে বরণ করে নিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

মাঠের আর পেছনের দুই নায়ক অধিনায়ক সাবিনা খাতুন এবং কোচ পিটার বাটলার সংবাদমাধ্যমের সঙ্গে কথা শেষ করলেই প্রস্তুতি শুরু হয় ছাদখোলা বাসের উদযাপনের। উৎসবের মধ্যমণি ট্রফিকে সামনে রেখে একে একে ছাদখোলা বাসে উঠে পড়েন বাংলাদেশের বাঘিনীরা।

উদ্দেশ্য বিমানবন্দর থেকে বাফুফে ভবন। যেখানে হাজারো সমর্থক অপেক্ষায় আছেন চ্যাম্পিয়নদের সঙ্গে উদযাপনে মাততে।

বাংলাদেশ ফুটবলের শীর্ষ ভবনেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের উল্লাসের সমাপ্তি ঘটবে। তার আগে অবশ্য যাত্রাপথে হাজারো দর্শক-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হবেন বাংলাদেশের মেয়েরা। বিমানবন্দর থেকে শুরু করে বেশ কয়েকটি রুট ঘুরে বাফুফে ভবনে পৌঁছাবে বাংলাদেশ দল।

বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিযনশিপ জিতেছে বাংলাদেশ

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।