সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
টেকনাফে বাসা ভাড়া নিয়ে বসবাস, ৩৭ রোহিঙ্গা ও বাড়ির মালিক আটক | চ্যানেল খুলনা

টেকনাফে বাসা ভাড়া নিয়ে বসবাস, ৩৭ রোহিঙ্গা ও বাড়ির মালিক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে বসবাসকারী ৩৭ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে। একই সঙ্গে তাঁদের কাছে বাসা ভাড়া দেওয়ার অভিযোগে একটি বাড়ির মালিককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটক বাড়ির মালিকের নাম মোছা. ইয়াছমিন আক্তার (৩৪)। তিনি পূর্ব পানখালী এলাকার নুর আলমের স্ত্রী।

আজ বুধবার বিকেলে র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব কর্মকর্তা ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কিছু রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে পূর্ব পানখালী এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় অবৈধভাবে অবস্থান করছে এবং নিয়মিতভাবে অপহরণ, খুন-গুমসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। স্থানীয় কিছু অসাধু বাড়ির মালিক আর্থিক লোভে এসব রোহিঙ্গাকে ভাড়া বাসায় আশ্রয় দিচ্ছেন।

এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে র‍্যাব-১৫-এর একটি দল হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন ভাড়া বাসা তল্লাশি চালিয়ে নারী, পুরুষ, শিশুসহ ৩৭ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।