সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে | চ্যানেল খুলনা

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ কথা নিশ্চিত করে মঙ্গলবার (১৩ জানুয়ারি) চমেক হাসপাতালে থাকা হুজাইফার চাচা শওকত আলী বলেছেন, প্রশাসনের সহায়তায় তাঁর ভাতিজিকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের সঙ্গে চিকিৎসকেরাও যাচ্ছেন।

এর আগে সকালে চমেক হাসপাতালে শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক হয়। জানা গেছে, শিশুটিকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।

চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. হারুনুর রশীদ বলেছেন, হুজাইফার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।

টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও আরসার মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলিতে এপারেও আতঙ্ক বিরাজ করছে। গত রোববার সকালে মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফের হোয়াইক্যাং তেচ্ছাব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয় হুজাইফা। সে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। ওই দিন বিকেলে হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর থেকে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সেই রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা শিশুটির মস্তিষ্কের ভেতরে থাকা গুলিটি বের করার চেষ্টা করে ব্যর্থ হন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন পরিবারের নারীরা

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, চালক-সহকারীসহ তিনজনের যাবজ্জীবন

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, জুনে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।