সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
টুঙ্গিপাড়ায় হ্যান্ডওয়াস, স্যানিটাইজার ও গ্লাভস খুঁজে না পাওয়ায় হতাশা | চ্যানেল খুলনা

টুঙ্গিপাড়ায় হ্যান্ডওয়াস, স্যানিটাইজার ও গ্লাভস খুঁজে না পাওয়ায় হতাশা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার প্রতিটি বাজারে হ্যান্ডওয়াশ ও জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল গ্লাভস খুঁজে না পেয়ে হতাশায় ভূগছে অত্র এলাকার জনগন।

জানা গেছে, বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, গ্লাভস এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। তারপর থেকে এসব সামগ্রী কেনার ধুম পড়ে যায় এবং বাজার থেকে এসব পণ্যসামগ্রী একেবারে উধাও হয়ে যায়।

সরজমিনে উপজেলার পাটগাতী বাজারে দেখা যায়, বিভিন্ন দোকানে মাস্ক পাওয়া গেলেও কোন ফার্মেসি ও মুদি দোকানে খুঁজে পাওয়া যায়নি হ্যান্ডওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল গ্লাভস। ক্রেতারা হণ্যে হয়ে খুঁজেও কোন দোকানে না পেয়ে হতাশা বাড়ছে তাদের।

পাটগাতী গ্রামের আমিনুর রহমান বলেন, করোনা রোধে স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকরা এসব সামগ্রী ব্যাবহার করতে বললেও বাজারে এগুলো পাওয়া যাচ্ছেনা। দোকানে বা ফার্মেসিতে গেলে ওগুলো আকাশের চাদ হয়ে গেছে বলে জানান দোকানীরা। তাই আমাদের হতাশা বাড়ছে।

পাটগাতী বাজারের মুদি ব্যবসায়ী সুশান্ত সরকার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে। আগে এসব সামগ্রীর চাহিদা ছিল কম থাকায় ব্যাবসায়ীরা এগুলো কম রাখতো। আর এখন ক্রেতাদের চাহিদার জন্য কোম্পানির কাছে অর্ডার দিয়েও পাচ্ছিনা।

এমতাবস্থায় করোনা রোধে উপজেলার জনগনকে ঝুকি মুক্ত রাখতে এসব পন্য সামগ্রী বিতরণ করার জন্য সরকার, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সাহায্য কামনা করছে এলাকাবাসী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।