সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
টুঙ্গিপাড়ায় দুই করোনা রোগী শনাক্ত: ৬ বাড়ি লকডাউন | চ্যানেল খুলনা

টুঙ্গিপাড়ায় দুই করোনা রোগী শনাক্ত: ৬ বাড়ি লকডাউন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ঘটনায় আক্রান্তের বাড়িসহ আশপাশের মোট ছয়টি বাড়ি লকডাউন করা হয়েছে।

আক্রান্তরা হলেন, সাজ্জাদ মল্লিক (২১) ও তার স্ত্রী খাদিজা বেগম (১৯)। আক্রান্তদের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের গজালিয়া গ্রামের মুন্সীচড় এলাকায়।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন জানান, গত ২৮ মার্চ সাজ্জাদ মল্লিক মাদারীপুরের জেলার শিবচরে পাচ্চর গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে যান। গত ৪ এপ্রিল সেখান থেকে অসুস্থ অবস্থায় টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকার নিজ বাড়িতে স্ত্রী-সন্তানসহ ফিরে আসেন। ৬ এপ্রিল স্ত্রী-সন্তানসহ তার নমূনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন‌্য পাঠানো হয়। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে স্বামী-স্ত্রী দুজনেই করোনা আক্রান্ত বলে রিপোর্ট আসে।

এরপর সন্ধ্যা ৬টায় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও মো.নাকিব হাসান তরফদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. জসিম উদ্দিন ও টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম, বর্নি ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম (বাদশা) ঘটনাস্থলে যান ও আক্রান্তদের বাড়িসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করে দেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।