সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টিউমার অপসারণের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি | চ্যানেল খুলনা

টিউমার অপসারণের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি

অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমারের বিষয়টি সামনে আসতেই তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে যান। অভিনেত্রী নিজেই ব্রেইন টিউমারের অপারেশনের আগে ফেসবুকে পোস্ট দিয়ে দোয়া চান। পরে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চার ঘণ্টাব্যাপী জটিল এই অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ।

নির্মাতা সকাল আহমেদ জানান, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ চার ঘণ্টার অপারেশনের পর টিউমার অপসারণ করা হয়েছে। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পরবর্তী সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে। পোস্ট-অপারেটিভ জটিলতার ঝুঁকি থাকে। তাই এখনই পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং নির্ধারিত চিকিৎসা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ সময়ে হাসপাতালে অযথা ভিড় বা অতিরিক্ত ফোনকল না করার অনুরোধও জানানো হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রেইন টিউমার অপারেশনের জন্য বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। সেদিন নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানান তিনি।

পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ-মাথা ঢেকে বসে আছেন অভিনেত্রী।

ক্যাপশনে লিখেছিলেন, ভালোবাসা দিবসে পরিবারের কাছ থেকে ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে জানান, ১৫ ফেব্রুয়ারি তার মাথায় অস্ত্রোপচার হবে।

ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোয়েন্দাগিরি’ সিনেমায় অভিনয় করেন। এরপর দীর্ঘ বিরতির পর পরিচালক রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

বিশ্বকাপের ফাইনালেও শাকিরা, সঙ্গে ম্যাডোনা, বিবার ও বিটিএস

ব্রাজিল-নরওয়ের খেলা দেখে যা বললেন মেহজাবীন ও সাফা কবির

৩ সন্তানকে সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

সাবেক ও বর্তমান সম্পর্কের গল্প নিয়ে আসছেন জয়া আহসান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।