সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে বিভিন্ন যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ | চ্যানেল খুলনা

ঝিনাইদহে বিভিন্ন যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে বিভিন্ন যানবাহন থেকে ২ শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পুলিশ। রোববার
সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
ঝিনাইদহ জেলা ট্রাফিক সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশ মেনে ও সড়ক মহাসড়ক থেকে শব্দদুষণ দুর করতে রোববার শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে তারা।
এসময় বিভিন্ন চেকপোস্টে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানসহ ২ শতাধিক যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ভবিষ্যতে কোন যানবাহনে এ হর্ন ব্যবহার করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সালাহউদ্দিন ,ট্রাফিক ইন্সপেক্টর মাজহারুল ইসলাম, সার্জেন্ট নাজমুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।