সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে বিপুল পরিমান নকল ঔষধ জব্দ, ২ জনকে জরিমানা | চ্যানেল খুলনা

ঝিনাইদহে বিপুল পরিমান নকল ঔষধ জব্দ, ২ জনকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ৩ টি ফার্সেমী থেকে বিপুল পরিমান নকল ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, নকল ঔষধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঔষধ প্রশাসন, জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ক্যাসেল ব্রীজ এলাকার বাধন ফার্মেসী, আরাপপুরের আসাদ ফার্মেসী ও কেসি কলেজ এলাকার নিউ তাজমহল ফার্মেসী থেকে বিপুল পরিমান নকল ও নিষিদ্ধ কোম্পানীর ঔষধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হেদায়েত উল্যাহ ২ টি ফার্মেসীকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করে। মালিক না থাকায় নিউ তাজমহল ফার্মেসীকে সীলগালা করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় শহরের এইচ এস এস সড়ক ও শৈলকুপার শেখপাড়া বাজার থেকে নকল ও সরকারি বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়।
অভিযানে জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।