সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০ | চ্যানেল খুলনা

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বারোবাজার এলাকার প্রেট্রোল পাম্পের কাছে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এদূর্ঘটনায় ঘটনাস্থলে ৯জন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান এ খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৩টায় বারোবাজার এলাকার এ দূর্ঘটনাটি ঘটেছে। এখনও হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।