সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ হাজার রোগিকে চিকিৎসা প্রদান | চ্যানেল খুলনা

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ হাজার রোগিকে চিকিৎসা প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ হাজার রেগিকে চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী সরকারি কেসি কলেজে এ ক্যাম্পের আয়োজন করে ঢাকাস্থ ঝিনাইদহ অফিসার্স ফোরাম।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব মোঃআসাদুল ইসলাম।ক্যাম্প উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব মোঃ আসাদুল ইসলাম বলেন, সরকারি স্বাস্থ্য সেবা মানুষের দোর গোড়ায় পৌছে দেওয়া হচ্ছে। সম্পদের অভাব নেই, শুধু প্রয়োজন উদ্যোগ ও আন্তরিকতার। সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ডাক ও টেলি যোগাযোগ সচিব নুরুর রহমান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ডাঃ প্রফেসর অলোক কুমার সাহা, স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগের পরিচালক ডাঃ রাশেদা সুলতনা, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, উপ-সচিব মঞ্জুরুল হাফিজ ও পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সম্পাদক সাইদুল করিম মিন্টু. অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি। পরে দিনব্যাপী দেশের বিভিন্ন জেলায় কর্মরত ৬৫ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ ১’শ ৫৫ জন ডাক্তার রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন। সেবা পেতে সকাল থেকে রোগিরা এসে কলেজ ক্যাম্পাসে ভিড় করে। আয়োজকরা জানান, প্রায় ৩ হাজার রোগিকে সেবা প্রদান করা হয়।
ব্যবস্থাপত্রসহ রোগিদের কিছু ওষুধও দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।