সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ | চ্যানেল খুলনা

ঝিনাইদহে ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকা থেকে ফেন্সিডিল সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ থানা পুলিশ। সোমবার (৪ নভেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭০ বোতল ফেন্সিডিল। আটককৃতরা হলো চুয়াডাঙা জেলার আকুন্দবাড়িয়া গ্রামের হাসমত আলীর স্ত্রী জহুরা খাতুন (৪২) এবং একই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী শিউলি খাতুন (৪০)।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুই নারী মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ বাসটার্মিনাল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি (অপারেশন) আবুল খায়ের শেখ ও এস আই ব্রজ বল্লভ সাধু অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের ভেনেটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা আছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।