সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে ট্রাকচাপায় নারীর মৃত্যু | চ্যানেল খুলনা

ঝিনাইদহে ট্রাকচাপায় নারীর মৃত্যু

ঝিনাইদহে ট্রাক চাপায় রিপ্তি বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১ জন। শুক্রবার সকালে শহরের হামদহ ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে দুর্ঘটনাস্থলে গতিরোধক দেওয়ার দাবীতে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। নিহত রিপ্তি বেগম সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের তাহিজুল ছিদ্দিক আলীর মেয়ে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, রিপ্তি বেগম চাচাতো ভাই আলমগীর হোসেনের সঙ্গে মোটরসাইকেলে জেলা শহর থেকে গ্রামে ফিরছিল। ঘটনাস্থল ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঘোষপাড়া নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়াগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ওই নারী রাস্তায় ছিটকে পড়ে। এসময় ট্রাকটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন তিনি। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক আলমগীর হোসেন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনার ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পুলিশের আশ্বাসে ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।