সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে করোনা সচেতনা নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল | চ্যানেল খুলনা

ঝিনাইদহে করোনা সচেতনা নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে করোনার সংক্রমণ প্রতিরোধে পথচারীসহ সকল মানুষকে মাস্ক পরা ও সরকারি বিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। এতে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার অলিউল্লাহ। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের পায়রা চত্বর, মুজিব চত্বর, আরাপপুরসহ বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় রিকশাচালক, মোটরসাইকেল আরোহী, ইজিবাইক ও পথচারীদের মাস্ক পরা নিশ্চিত করতে অনুরোধ করেন। এর আগে সেনাদল শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানান।
এছাড়াও সেনাবাহিনীর কারিগরি সহযোগিতায় ঝিনাইদহ জেলা শহর,কালীগঞ্জ ও হরিণাকুন্ডু পৌর শহরে তৈরি করা হয়েছে জ্বীবাণু নাশক টানেল। যারফলে প্রয়োজনের তাগিদে শহরমুখী আগতরা অনেকটাই জীবাণু রোধ করতে সক্ষম হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।