সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জ্বালানী তেলের দাম কমলো ভারতে | চ্যানেল খুলনা

জ্বালানী তেলের দাম কমলো ভারতে

একনাগাড়ে দীর্ঘদিন দাম বাড়তে থাকার পর অবশেষে পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে ভারতে সরকার। উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্তের ঘোষণার পরপরই দেশটিতে লিটারপ্রতি পেট্রলের দাম পাঁচ রুপি এবং ডিজেলের দাম ১১ রুপি করে কমেছে।

টানা জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশটির সরকার বেশ চাপের মুখে ছিল। সম্প্রতি দেশটিতে ২৯ বিধানসভা ও ৩ লোকসভা আসনের নির্বাচনেও যার প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর থেকে ভারতজুড়ে নতুন মূল্যে ডিজেল ও পেট্রোল বিক্রি হয়েছে। তবে দেশটির রাজ্যভেদে ডিজেল-পেট্রলের দামও কিছুটা ভিন্ন।

এর আগে বুধবার (৩ নভেম্বর) রাজধানী নয়া দিল্লিতে লিটারপ্রতি পেট্রল বিক্রি হয়েছে ১১০ রুপি দরে অন্যদিকে ডিজেলের দাম ছিল ৯৮ রুপি। একই দিনে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পেট্রল বিক্রি হয় ১১৬ রুপি দরে এবং ডিজেল বিক্রি হয়েছে লিটারপ্রতি ১০৬ রুপিতে।

দাম কমানোর ঘোষণার পর বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে দিল্লিতে পেট্রল ১০৫ রুপি এবং ডিজেল ৯৩ রুপি দরে বিক্রি হচ্ছে। তবে মুম্বাইয়ে পেট্রল বিক্রি হচ্ছে ১১১ রুপি এবং ডিজেল লিটারপ্রতি ১০১ রুপি। এছাড়া পশ্চিমবঙ্গে দাম কমে পেট্রল বিক্রি হচ্ছে ১০৪ রুপি দরে এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৯ রুপিতে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।