সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ | চ্যানেল খুলনা

জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ক্ষতিগ্রস্থ গ্রাহকরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাদের জমাকৃত সঞ্চয় ও স্থায়ী আমানতের টাকা ফেরত পাওয়ার দাবী করেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে কয়েক’শ গ্রাহক উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর কার্যালয়ে গিয়ে সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন এ সময় তারা তাদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।

ইউএনও মুহাম্মদ আল- আমিন বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও থানার ওসি রফিকুল ইসলামের সাথে কথা বলে সমিতির ক্ষতিগ্রস্থ গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন, মটর সাইকেল চালক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, মতিয়ার রহমান, শহিদুল মোড়ল, শাহীন ইকবাল, সাইফুল ইসলাম, নাজমা খাতুন, ফাতেমা ও রিজিয়া বেগম।

উল্লেখ্য, পৌরসভার সরল বাজারস্থ জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতিতে এলাকার শ্রমিক, দিনমজুর সহ নানা শ্রেণি পেশার মানুষ তাদের কষ্টের অর্জিত অর্থ অত্র সমিতিতে জমা রাখে। বর্তমানে এক হাজার গ্রাহকের জমাকৃত সঞ্চয় ও স্থায়ী আমানতের ৫ কোটি টাকা সমিতির নিকট পাওনা রয়েছে বলে গ্রাহকরা দাবী করে আসছে। টাকা দিতে হিমশিম খাওয়ায় গ্রাহকরা চলতি বছরের ৮ মে সমিতি কার্যালয়ের সামনে জড়ো হয়ে সমিতি কর্তৃপক্ষকে অনেকটাই অবরুদ্ধ করে ফেলে।

এ সময় স্থানীয় পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে সমিতির নির্বাহী প্রধান কাউন্সিলর আলাউদ্দীন গাজী এবং সভাপতি মোহাম্মদ আলী গাজী গ্রাহকদের কাছ থেকে ৬ মাসের সময় নেন টাকা পরিশোধের জন্য। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোন গ্রাহকের টাকা ফেরত দেয়নি এবং সমিতির কার্যালয় তালাবদ্ধ রেখে সমিতি কর্তৃপক্ষ গাঁ ঢাকা দিয়েছে বলে গ্রাহকরা অভিযোগ করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।