সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জেলা পরিষদ নির্বাচনে মোংলায় সদস্য নির্বাচিত হয়েছেন জলিল শিকদার | চ্যানেল খুলনা

জেলা পরিষদ নির্বাচনে মোংলায় সদস্য নির্বাচিত হয়েছেন জলিল শিকদার

বাগেরহাট জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে (মোংলা) সদস্য নির্বাচিত মোঃ আব্দুল জলিল শিকদার। টিউবওয়েল প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৩৯টি। আর অপর প্রতিদ্বন্দ্বী মোঃ হাবিবুর রহমান তালা প্রতীকে ৩৩ ও আরিফ ফকির হাতি প্রতীকে পেয়েছেন ২১ ভোট। বিকেল ৩টায় ভোটের এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনী প্রিজাইডিং অফিসার ও উপজেলা সাবরেজিস্টার মোঃ জুবায়ের হোসেন।
বিজয়ী ঘোষণার পরই আব্দুল জলিলসহ তার লোকজন শহরে আনন্দ মিছিল করেন।
উপজেলা অফিসার্স ক্লাবে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। তবে দুপুর সোয়া ১২টার মধ্যেই সকল ভোট গ্রহণ সম্পন্ন হয়। এখানকার মোট ৯৪ ভোটের মধ্যে ৯৩ জন তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। আর বাকী একজন ইউপি মেম্বর মামলায় জেলহাজতে থাকায় তিনি অনুপস্থিত থাকেন। এদিকে এ নির্বাচনে সকাল ৯টায় সর্ব প্রথম ভোট দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ও সোয়া ১২টায় সর্বশেষ ভোট দেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
বাগেরহার জেলা পরিষদের এ নির্বাচনে মোংলার সদস্য পদপ্রার্থী ছিলেন তিনজন। এখানে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। অফিসার্স ক্লাবে পৃথক দুইটি বুথে ইভিএম পদ্ধতিতে ভোট দেন ভোটার ও প্রার্থীরাও।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও উপজেলা সাবরেজিস্টার মোঃ জুবায়ের হোসেন বলেন, ৯৪ জন ভোটারের মধ্যে ৯৩ জন ভোট দেন, আর মাত্র একজন অনুপস্থিত ছিলেন। এ নির্বাচনী ফলাফলে অর্থাৎ বাগেরহাট জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে ৩৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মোংলার মোঃ আব্দুল জলিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।