সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জীবননগর উপজেলা পরিষদের সম্ভাব্য ৪ কোটি ৯১ লক্ষ টাকার বাজেট ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা:আরিফুল ইসলাম | চ্যানেল খুলনা

জীবননগর উপজেলা পরিষদের সম্ভাব্য ৪ কোটি ৯১ লক্ষ টাকার বাজেট ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা:আরিফুল ইসলাম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের ৪ কোটি ৯১ লক্ষ ১৪ হাজার ৮৭৮ টাকার সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৫৮ হাজার ১৩৩ টাকা এবং ব্যয়ও ধরা হয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৫৮ হাজার ১৩৩ টাকা। এছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ১১ লাখ ৫৬ হাজার ৭৪৫ টাকা এবং ব্যয়ও ধরা হয়েছে ৩ কোটি ১১ লাখ ৫৬ হাজার ৭৪৫ টাকা।
সোমবার সকাল ১১ টার সময় জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সম্ভাব্য বাজেট পেশ  করেন।
বাজেট অধিবেশন আলোচনায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সহকারী  কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল হক মিল্টন, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাকির উদ্দীন মোড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাজী  ওবাইদুল ইসলাম প্রমুখ। এ সময় জীবননগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মাহবুব হোসেন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল হক বিশ্বাস, উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ শাহসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও সাংবাদিক  উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

চুয়াডাঙ্গা আরও সংবাদ

চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা সীমান্তে অনুপ্রবেশকালে আটক ১৪

তীব্র গরমে চুয়াডাঙ্গায় গলে যাচ্ছে সড়কের পিচ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই, অতিষ্ঠ জনজীবন

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।