সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে দিনদুপুরে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে মনিরুল ইসলাম ফেলা (৪৫) নামের এক ব্যক্তিকে। শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহত মনিরুল ইসলাম ফেলা উপজেলার মাধবপুর গ্রামের মৃত দিদার আলীর ছেলে। কয়েক মাস আগে তিনি পাশের বালিহুদা গ্রাম থেকে এসে মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। জীবিকার তাগিদে তিনি কৃষিকাজ, কলার ব্যবসা ও দিনমজুরির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের একাধিক ব্যক্তি তার বাড়িতে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘কে বা কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

চুয়াডাঙ্গা আরও সংবাদ

চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

কোল্ড স্টোরেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় কালবৈশাখীতে ৪০০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

চুয়াডাঙ্গায় ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেলসহ আটক ৪

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।