সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জিএস পদ থেকে রাব্বানীর অপসারণ চেয়ে রাশেদের আইনি নোটিশ | চ্যানেল খুলনা

জিএস পদ থেকে রাব্বানীর অপসারণ চেয়ে রাশেদের আইনি নোটিশ

চ্যানেল খুলনা ডেস্কঃ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ঢাকসু জিএস পদ থেকে অপসারণ ও ছাত্রত্ব বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি ও রেজিসট্রারকে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে বলা হয়েছে।

ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী মো. রাসেদ খানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম আজ সোমবার এই আইনি নোটিশ পাঠিয়েছেন।

আজ রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়। গোলাম রাব্বানীর এমফিলে ভর্তি কার্যক্রম নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে নোটিশ দেওয়া হয়।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।