সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জামাতের অপেক্ষায় মসজিদের বাইরে শারীরিক দূরত্ব সম্ভব হয়নি | চ্যানেল খুলনা

জামাতের অপেক্ষায় মসজিদের বাইরে শারীরিক দূরত্ব সম্ভব হয়নি

চ্যানেল খুলনা ডেস্কঃ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইদুল ফিতরের নামাজ আদায় করার জন্য নেমেছে লাখো মুসল্লিদের ঢল। প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তী জামাতগুলোতে অংশগ্রহণের জন্য হাজার হাজার মুসল্লি মসজিদের বাইরে গেটে দীর্ঘলাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এ সময় তাদের কেউই মানেননি নিরাপদ শারীরিক দূরত্ব।

সোমবার (২৫ মে) সকালে প্রথম জামাতে ভিড় না থাকলেও প্রথম জামাত শেষে পরবর্তী জামাতগুলোর জন্য বাইরে অপেক্ষা করতে দেখা গেছে হাজার মানুষকে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধসহ সব বয়সী মানুষই ছিলেন। তবে এই লাইনে দেখা যায়নি নিরাপদ শারীরিক দূরত্ব।

আইন-শৃঙ্খলা বাহিনী চেষ্টার পরেও অতিরিক্ত মানুষের চাপের কারণে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

একদিকে ঠিক করে দিলে অপরদিকে আবারো একই অবস্থা ফিরে আসে। বিভিন্নভাবে সাবধান করা হয়, তাতেও সাধারণ মানুষ কথা শোনেননি বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত কর্মীরা।

সাধারণ মানুষ বলেছেন, দীর্ঘক্ষণ অপেক্ষা শুধুমাত্র ইদের নামাজ আদায়ের জন্য। তবে ইচ্ছে নয় অনেকটা বাধ্য হয়েই এভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।