সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জনগণের বিপদে ঘরে বসে এসির বাতাস খাওয়ার দল বিএনপি নয়: শফিকুল আলম তুহিন | চ্যানেল খুলনা

জনগণের বিপদে ঘরে বসে এসির বাতাস খাওয়ার দল বিএনপি নয়: শফিকুল আলম তুহিন

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেছেন, ভারী বর্ষণ ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীর হাজার হাজার মানুষ পানির নিচে অমানুষিক কষ্ট ভোগ করছেন| ঘরে চুলা জ্বলছে না, শিশুরা ক্ষুধার্ত, আর বৃদ্ধরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন| এই হৃদয়বিদারক পরিস্থিতিতে আমরা ঘরে বসে এসি বাতাসে আরাম করতে পারি না| দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই মুহূর্তে আমাদের একমাত্র কাজ|

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি গঠিত “দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি” ও “হেলথ সেল”-এর জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন|

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুল আলম তুহিন বলেন, আপনাদের পকেটে যতটুকু সামর্থ্য আছে, তা নিয়েই উপদ্রুত এলাকার মানুষের কাছে ছুটে যান| এক মুঠো শুকনো খাবার কিংবা এক বোতল বিশুদ্ধ পানিও এই মুহূর্তে একেকটি পরিবারের কাছে জীবন বাঁচানোর আলো হতে পারে| প্রতিটি সাধারণ মানুষের কান্নাকে নিজের পরিবারের কান্না মনে করে ঝাঁপিয়ে পড়ুন| খুলনা মহানগর বিএনপি সবসময়ই জনতার দল| এই চরম বিপদে আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না|
দুর্যোগ ব্যবস্থাপনা ও হেলথ সেলের সদস্যদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, জলমগ্নতার কারণে কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় কষ্ট না পায়| মনে রাখতে হবে, মানুষের দোয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি| দলমত নির্বিশেষে প্রতিটি বন্যার্ত ও জলজটে আক্রান্ত মানুষের ঘরে ঘরে আমাদের সাহায্যের হাত পৌঁছে দিতে হবে|

সভায় মহানগরীর দুর্যোগকবলিত এলাকার সার্বক্ষণিক তদারকি ও খোঁজ-খবর রাখতে থানা ও ওয়ার্ড বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠপর্যায়ে সক্রিয় থেকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়|

সভা থেকে নগরীর ওয়ার্ড ও ইউনিয়নের ক্ষতিগ্রস্থ মানুষের খোঁজ খবর নিয়ে মহানগর বিএনপিকে অবহিত করার সিদ্ধান্ত গৃহিত হয়| সভায় সর্বসম্মতিক্রমে দুর্গত শিপইয়ার্ড সড়কের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে রবিবার (১২ জুলাই) জরুরি ভিত্তিতে খানা-খন্দ মেরামতের সিদ্ধান্ত গৃহিত হয়| সভা থেকে আড়ংঘাটায় সড়কের খানাখন্দ সংস্কারের জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়|

দুর্যোগ ও দুর্যোগ-পরবর্তী সময়ে পানিবাহিত রোগ বা যেকোনো জরুরি সাস্থ্য সংকট মোকাবেলায় “হেলথ সেল”-এর হটলাইন ন¤^র: ০১৭১৫০০১৯৫৫ এবং ০১৭১১০১৭৪৭৬-এ যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে| সভা থেকে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের অসুস্থ মায়ের সুস্থতা কামনা করা হয়|

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— বিএনপি নেতা শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবীর, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, মজিবর রহমান, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, আলমগীর হোসেন তালুকদার, আক্তারুজ্জামান সজীব তালুকদার, আদনান ইসলাম দীপ, নিশাত জামান, কেএম জলিল, ˆসয়দা নার্গিস আলী, হালিমা আক্তার খানম, মাও. আবু নাইম, মতলুবুর রহমান মিতুল প্রমুখ|

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

জনগণের বিপদে ঘরে বসে এসির বাতাস খাওয়ার দল বিএনপি নয়: শফিকুল আলম তুহিন

বিএল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজি: কার্যক্রম উদ্বোধন

খুলনা জেলা জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির দায়িত্ব নবায়ন, শপথ অনুষ্ঠিত

কেডিএ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করের এড. এসএম শফিকুল আলম মনা

কুয়েটে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।