সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ছোটনের দলের জয়রথ থামছে না | চ্যানেল খুলনা

ছোটনের দলের জয়রথ থামছে না

নারী ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রয়েছে গোলাম রব্বানী ছোটনের আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেডের। আজ কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ছোটনের দল ৮-০ গোলে জামালপুর কাচারীপাড়া একাদশকে হারায়। জাতীয় নারী দলের সাবেক কোচ ছোটন এবারই প্রথম লিগে কোচিং করাচ্ছেন। উঠতি খেলোয়াড়দের নিয়ে গড়া আর্মি দল এখনো লিগে অপরাজিত। ছোটনের দলে সুলতানা দুর্দান্ত ফর্মে রয়েছেন। ম্যাচের ২৫ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেছেন তিনি।

আর্মির আট গোলের মধ্যে সুলতানা ৪টি, তন্মিমা বিশ্বাস জোড়া, শিখা ও নওশন জাহান একটি করে গোল করেন। পক্ষান্তরে জামালপুর কাচারীপাড়া একবারও আর্মির জালে বল পাঠাতে পারেনি।

প্রথম ম্যাচটি একপেশে হলেও পরের ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। নারী লিগে একমাত্র প্রতিষ্ঠিত ক্রীড়া ক্লাব ফরাশগঞ্জ। সেই ফরাশগঞ্জকে ঢাকা রেঞ্জার্স ১-০ গোলে পরাজিত করেছে। ম্যাচের ৩৮ মিনিটে শান্তি মারদি একমাত্র জয়সূচক গোল করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।