সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মন্ত্রিপরিষদ সচিব | চ্যানেল খুলনা

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মন্ত্রিপরিষদ সচিব

চ্যানেল খুলনা ডেস্কঃমন্ত্রিপরিষদ সচিব হিসেবে খন্দকার আনোয়ারুল ইসলাম এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চলতি বছরের ১৫ ডিসেম্বর তার অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার কথা। এর আগেই অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে নতুন করে চুক্তিতে নিয়োগ দিল সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী, এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব হিসেবে খন্দকার আনোয়ারুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

উল্লেখ্য, এর আগে ২২তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে খন্দকার আনোয়ারুল ইসলাম নিয়োগ পান। খন্দকার আনোয়ারুল ইসলাম ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। এরপর ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে এবং ২০১৭ সালের ১৩ জুলাই জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি পান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।