সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীর বধ্যভূমিতে বীর মুক্তিযোদ্ধাদের ফুলের চারা রোপন | চ্যানেল খুলনা

চিতলমারীর বধ্যভূমিতে বীর মুক্তিযোদ্ধাদের ফুলের চারা রোপন

বাগেরহাটের চিতলমারীর একমাত্র বধ্যভূমিতে বীর মুক্তিযোদ্ধার উদ্যোগে শিউলি, জবা, রাধাচুরা, চেরি, পলাশ, গন্ধরাজ, কৃষ্ণচুরাসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক ফুলের চারা রোপন করা হয়েছে। একই সাথে বধ্যভূমির সৌন্দর্য বর্ধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাসহ নানা ধরণের বাহারি গাছের চারাও রোপন করা হয়।

শনিবার (১৩ জুলাই) দুপুর ১২ টায় আনুষ্ঠানিক ভাবে এ ফুলের চারা রোপন কাজের উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসমত হোসেন। এ সময় সাবেক উপজেলা ডেপুটি কমাণ্ডার মোঃ আবু তালেব শেখের নেতৃত্বে ২০-২৫ জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

ফুলের চারা রোপন ও সংগ্রহ কাজে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করেণ বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যাংকার মাধব ব্রহ্ম ও কবি অসীম বিশ্বাস মিলনসহ অন্যরা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

খুলনা টোল প্লাজা থেকে জাহিদুল গ্যাংয়ের সদস্য আটক

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক-২

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।