সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীর ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নাজমুল হাসান | চ্যানেল খুলনা

চিতলমারীর ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নাজমুল হাসান

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীর ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনিত হয়েছেন শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সবুজ সংঘ ক্লাবের সভাপতি মোঃ নাজমুল হাসান। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের অভিভাবক শ্রেণির সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে তিনি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনিত হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল রঞ্জন হাজরা, শিক্ষক প্রতিনিধি মোঃ কামরুজ্জামান খান পিকলু, মোঃ শাহ আলম, প্রভা কির্ত্তুনীয়া, অভিভাক শ্রেণির সদস্য লিটন শেখ, কাকলী বেগম, আব্দুল হাই শেখ , ইলিয়াস শেখ, সুজিত ম-ল, টিটো শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভোটে মোঃ নাজমুল হাসান ৬ ভোট ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৩ ভোট পান।

প্রসঙ্গত, ত্রি-পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ শেখ গিয়াস উদ্দিন গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করায় স্কুলের সভাপতি পদ শূণ্য হওয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।