সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে ৩ টি ইউনিয়নের যুবলীগের কমিটি গঠন | চ্যানেল খুলনা

চিতলমারীতে ৩ টি ইউনিয়নের যুবলীগের কমিটি গঠন

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে বড়বাড়িয়া, কলাতলা ও চিতলমারী সদর ইউনিয়নে আওয়ামী যুবলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক, শেখ মাহাতাব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘোষণাকৃত কমিটির মধ্যে চিতলমারী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম মুন্সী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদ শেখ ও ১ নং সদস্য শেখ নজরুল ইসলাম, বড়বাড়িয়া ইউনিয়নের সভাপতি সৈয়দ জান্নাত আলী, সাধারণ সম্পাদক আজগর মোল্লা, কলাতলা ইউনিয়নের সভাপতি সুমন শেখ জিয়া, সহ-সভাপতি নূর ইসলাম সরদার, সাধারণ সম্পাদক শেখ সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলম শেখ। উল্লেখিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম জানান, ইতোমধ্যে উপজেলার ৭ ইউনিয়নের আওয়ামী যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। খুব তারাতারি সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।