সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে ২০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টারের উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে ২০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টারের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাস প্রতিরোধে ২০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ২ টায় সরকারী এস,এম মডেল উচ্চ বিদ্যালয়ে এ বিশেষায়িত কোয়ারেন্টাইন সেন্টারের উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, সরকারী এস, এম, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ম-ল, প্রতিষ্ঠাতা সভাপতি এস,এস, সাগর প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান বলেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের সার্বিক পরামর্শ ও সহযোগিতায় এ কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে। এ ছাড়াও চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপন, সেমি আইসিইউ সেন্টার নির্মানসহ করোনা চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামের সমন্বয়ে বিশেষ করোনা ইউনিট স্থাপনের সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।