সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে স্বেচ্ছাশ্রমে জনগুরুত্বপূর্ণ কাঠের পুল নির্মান | চ্যানেল খুলনা

স্থায়ীকরণের দাবীতে এলাকাবাসির মানববন্ধন

চিতলমারীতে স্বেচ্ছাশ্রমে জনগুরুত্বপূর্ণ কাঠের পুল নির্মান

বাগেরহাটের চিতলমারীতে এলাকাবাসির স্বেচ্ছাশ্রমের বিনিময়ে অস্থায়ীভাবে একটি কাঠের পুল নির্মান করা হয়েছে। একই সাথে জনগুরুত্বপূর্ণ এই পুলটি স্থায়ীভাবে নির্মান করার দাবীতে মানববন্ধন করেছেন ৪ নং শিবপুর ইউনিয়নের কলিগাতী উত্তর পাড়া গ্রাম ও আশ-পাসের এলাকাবাসি।

মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকাল ৫ টায় কলিগাতী উত্তর পাড়া সড়কে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেণ। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী ওলিউর রহমান, লিটন মোল্লা, খেলাফত মোল্লাসহ অনেকে জানান, এলাকাবাসির দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে স্থানীয় জাহিদ শেখের নের্তৃত্বে ৪০-৫০ জন যুবক গত কয়েক দিন ধরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই পুলটি নির্মান কাজ শুরু করেন। কিন্তু গত ইউপি নির্বাচনের দ্ব›েদ্বর জেরে এলাকার কতিপয় ব্যক্তির মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের কারণে এই অর্ধেক পথে এসে এই পুলটির নির্মান কাজ বন্ধ হয়ে গেছে। আমরা স্থায়ীভাবে জনগুরুত্বপূর্ণ এই পুলটি নির্মানের জন্য মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানাচ্ছি।

৪ নং শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা জানান, কলিগাতী মাঠে ট্রাক্টর নেওয়ার ব্যবস্থা না থাকায় স্থানীয় যুবকরা স্বেচ্ছাশ্রমের বিনিময়ে যে কাঠের পুল নির্মানের উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রসংশার দাবী রাখে। যে কাজটি আরো আগে আমাদের জনপ্রতিনিধিরের করার কথা ছিল তা যুবকরা স্বেচ্ছাশ্রমে করে দেখিয়েছেন। জনগুরুত্বপূর্ণ এই পুলটি স্থায়ী ভাবে নির্মানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা জানান, সরজমিনে পরিদর্শন করে পুলটির প্রয়োজনীতা দেখা হবে। জনগুরুত্বপূর্ণ বলে বিবেচিত হলে পুলটি নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।