সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আওয়ামী লীগের মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আওয়ামী লীগের মতবিনিময় সভা

বাগেরহাটের চিতলমারীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকাল ৪ টায় উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চিতলমারী আলিয়া মাদ্রাসার সহ-সুপার মাওলানা জাকির হোসেন, চর কচুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ বাকি বিল্লাহ, বড়গুনি কওমি মাদ্রাসার মোহাতামিম মুফতি সাকাওয়াত হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বেল্লাল হোসেন , বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সর্দার, নবনির্বাচিত হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমা-ার মোঃ শেখ আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের য্গ্মু-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী প্রমুখ। মতবিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম এ শোয়েল।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।