সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে শিক্ষা বৃত্তি, চিকিৎসা সহায়তা ও শীতবস্ত্র প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে শিক্ষা বৃত্তি, চিকিৎসা সহায়তা ও শীতবস্ত্র প্রদান

বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউ-েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় গোড়া নালুয়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউ-েশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী দেব নারায়ন মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে ফাউ-েশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত কুমার ম-লের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব কুমার দাস, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, বিভিন্ন রোগে আক্রান্ত ২৬ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা ও ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ তুষার কান্তি বৈরাগী, নির্বাহী সদস্য টিটব বিশ্বাসহ বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী বৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।