সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে শিক্ষক দম্পতিকে হুমকি; থানায় অভিযোগ | চ্যানেল খুলনা

চিতলমারীতে শিক্ষক দম্পতিকে হুমকি; থানায় অভিযোগ

বাগেরহাটের চিতলমারীতে বিজয় কৃষ্ণ বিশ্বাস (৫৪) ও ছবি রানী হালদার (৪৫) নামের এক শিক্ষক দম্পতিকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাস বুধবার (২৫ মে) দুপুরে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে ওই শিক্ষক দম্পতি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চরবানিয়ারী দক্ষিণ পাড়া গ্রামের মৃত কালিপদ বিশ্বাসের ছেলে বিজয় কৃষ্ণ বিশ্বাস পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর স্ত্রী ছবি হালদার কচুয়া উপজেলার গজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁরা দুজনেই বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী দক্ষিণপাড়া গ্রামের বসবাস করেন। ওই শিক্ষক দম্পতির প্রতিবেশী আব্দুল জলিল হাওলাদারের ছেলে প্রভাবশালী সোহাগ হাওলাদারের সাথে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৮ টায় সোহাগ তাঁর লোকজন নিয়ে শিক্ষক দম্পতির বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষা গালিগালাজ ও জীবন নাশের হুমকি দেয়। ঘটনার পর থেকে ওই শিক্ষক দম্পতি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাসস বাদী হয়ে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন

এ ব্যাপারে সোহাগ হাওলাদার হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই জমি ২০১৩ সালে ক্রয় করি। জমিতে আমার একটি পাকা ভবনসহ তিনটি ঘর রয়েছে। শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাস আমার ক্রয়কৃত বাড়ির একাংশ জোর করে দখলে রয়েছেন। এ বিষয়ে বিজয় কৃষ্ণ বিশ্বাস আদালতে মামলা করলেও রায় আমার পক্ষে আসে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, হুমকির বিষয়ে একটি লিখিত পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।