সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে লেখক ও সাংবাদিক পংকজ মন্ডলকে ইউএনও’র সংবর্ধনা | চ্যানেল খুলনা

চিতলমারীতে লেখক ও সাংবাদিক পংকজ মন্ডলকে ইউএনও’র সংবর্ধনা

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, লেখক ও সাংবাদিক পংকজ মন্ডলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত বুধবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও’র কার্যালয়ে এ সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু,
সাবেক সাধারণ সম্পাদক শেখর ভক্ত, শফিকুল ইসলাম সাফা, পাক্ষিক চিতলমারী অন্তরালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, নির্বাহী
সদস্য কপিল ঘোষ, পংকজ রায়, মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, সম্প্রতি লেখক ও সাংবাদিক পংকজ মন্ডলের লেখা খবরের ফেরিওয়ালা এবং আমার সাংবাদিকতার এক যুগ বই দুটি নিয়ে মাছরাঙা টেলিভিশনের রাঙা সকাল অনুষ্ঠানে তার ঘন্টাব্যপী এক
বিশেষ সাক্ষাতকার প্রচারিত হওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।