সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে যুবলীগ নেতা মিলন বাড়ৈ গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে যুবলীগ নেতা মিলন বাড়ৈ গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

বাগেরহাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মিলন বাড়ৈ বিনা প্রতিদ্বন্দ্বিতায় গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সভাপতি পদে একক প্রার্থী থাকায় ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান সভাপতি পদে মিলন বাড়ৈ এর নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বালা, অভিভাবক সদস্য অসিত বাড়ৈ, কালিপদ ঘরামী, চিন্ময় পোদ্দার, সদানন্দ বিশ্বাস, রীতা সরকার, শিক্ষক প্রতিনিধি মোঃ মুতিউর রহমান, সুকেশ চন্দ্র মণ্ডল, লতিকা বালা, দাতা সদস্য ভদ্রকাণ্ড বিশ্বাস প্রমুখ। যুবলীগ নেতা মিলন বাড়ৈ গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও চরবানিয়ারী ইউনিয়নবাসী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।