সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে বৃদ্ধ পিতাকে রাস্তায় ফেলে গেলেন সন্তান | চ্যানেল খুলনা

চিতলমারীতে বৃদ্ধ পিতাকে রাস্তায় ফেলে গেলেন সন্তান

চিতলমারী প্রতিনিধি: যে সন্তানের জন্য আমৃত্যু জীবনের সাথে সংগ্রাম করেছেন জন্মদাতা পিতা, নিজের সুখ-স্বাছন্দ্য ত্যাগ করে সন্তানের মুখে ফুটিয়েছেন হাসি। আর সেই পিতাকে গভীর রাতে প্রচন্ত শীতের মধ্যে রাস্তায় ফেলে গেছেন কুলঙ্গার সন্তান। এমই হৃদয়বিদারক ও অমানবিক ঘটনা ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের আমবাড়ি-বাবুগঞ্জ বাজার সড়কে। শনিবার দিবাগত রাতের কোন এক সময় অতিশিপর অসুস্থ্য পিতাকে রাস্তার পাশে ফেলে রেখে যান তার সন্তান। শনিবার সকাল ৭ টার দিকে রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় ওই বৃদ্ধ পিতাকে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় ওই বৃদ্ধ পিতাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
হিজলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাদশা শেখ জানান, শনিবার সকাল ৭ টার দিকে আমবাড়ি-বাবুগঞ্জ রাস্তার পাশে এক বৃদ্ধকে কে-বা কারা ফেলে রেখে গেছে, এমন সংবাদ শুনে আমি তাৎক্ষণিক ভাবে ঘনটা স্থলে ছুটে যেয়ে ওই বৃদ্ধ পিতাকে প্রয়োজনীয় শিতের পড়িয়ে চিতলমারী থানায় জানাই। খবর শুনে থানা পুলিশ তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক জানান, খবর শুনে ঘটনা স্থল থেকে ওই বৃদ্ধ পিতাকে পুলিশ উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সার্বিক ভাবে চিতলমালী থানা পুলিশ তার খোঁজ-খবর রাখছেন। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে উদ্ধারকৃত ব্যক্তির নাম আজিজুল (৯০) বলে জানা গেছে। তার সন্তানের নাম আবুল। বাড়ি সাতক্ষীরার জীবন নগর এলাকার হালদা গ্রামে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।