সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ওয়ালটন ডে পালিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ওয়ালটন ডে পালিত

বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্যা- ওয়ালটনের দুই যুগ পূর্তি উপলক্ষে ওয়ালটন ডে পালিত হয়েছে। চিতলমারীর ওয়ালটন ডিলার মের্সাস সনি কর্ণারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সোমবার সকাল ১০ টায় মেসার্স সনি কর্ণারে দুই যুগ পূর্তি উপলক্ষে কেক কাটা, গ্রাহকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়। এ ছাড়াও দুপুর ১২ টায় ওয়ালটনের সৌজন্যে শেরে বাংলা ডিগ্রি কলেজ চত্বরে চার দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। টুর্ণামেন্টেটি ওয়ালটন খুলনা ডিভিশনের সেলস ও মার্কেটিং কর্মকর্তা মোঃ হাসানুজ্জামানের উপস্থিতিতে উদ্বোধন করেণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, শেরে বাংলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার চৌধুরী, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ বাদশা মিয়া শেখ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, ওয়ালটনের খুলনা বিভাগীয় সেলস ও মার্কেটিং কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, মেসার্স সনি কর্ণারের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম মুন্সী প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।