সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জিপিএ ৫ ও পাসের হারে এবারও শীর্ষে সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় | চ্যানেল খুলনা

চিতলমারীতে জিপিএ ৫ ও পাসের হারে এবারও শীর্ষে সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়

বিগত বছরের ন্যায় এবছরও এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ ও পাসের হারে শীর্ষে স্থানে রয়েছে ঐতিহ্যবাহী চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়। স্বনামধন্য এ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১০৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ২১ টি জিপিএ ৫সহ মোট ১০০ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়ে শতকরা ৯৪.৩৪% এর কৃতিত্ব অর্জন করে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর পুরো শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দে ফেটে পড়ে কৃতকার্য শিক্ষার্থীরা। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চঞ্চলতা দেখা যায়। বিদ্যালয়ের ধারাবাহিক এ সফলতায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এস এস সি পরীক্ষায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিক ভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে। একই সাথে উচ্চ শিক্ষার বিভিন্ন স্তরেও এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।