সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে চারটি মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ২ সদস্য গ্রেপ্তার | চ্যানেল খুলনা

চিতলমারীতে চারটি মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ২ সদস্য গ্রেপ্তার

বাগেরহাটের চিতলমারীতে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৪ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ।

পুলিশের কাছ থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে রবিবার ভোরে উপজেলার আড়–য়াবর্ণি, খড়মখালী ও হিজলা এলাকা থেকে চোরাইকৃত ৪টি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হল উপজেলার হিজলা গ্রামের এহিয়া কাজীর ছেলে মাসুক কাজী (৩০) ও গোপাল গঞ্জের পাইককান্দি গ্রামের মৃত আব্দুর সত্তার শিকদারের ছেলে মনিরুজ্জামান মিলন(৪৮) ।

খুলনা ডেপুটি কমিশনার কার্যালয়ের এসআই সাঈদুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে তারা চিতলমারী উপজেলার বিভিন্ন স্থানে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালান। এ অভিযানে মোটরসাইকেল চোর সি-িকেটের ওই দুই সদস্যকে আটক করে এবং তাদের দেওয়া তথ্যমতে চোরাইকৃত ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।