সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে কৃষক কন্যা শুক্লার মেডিকেল জয় | চ্যানেল খুলনা

চিতলমারীতে কৃষক কন্যা শুক্লার মেডিকেল জয়

বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী গ্রামের কৃষক প্রেমানন্দ চিন্তাপাত্র ও গৃহিনী দিপালী চিন্তাপাত্র’র মেয়ে শুক্লা চিন্তাপাত্র এ বছর এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। সে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করে ৭৫ নম্বর পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির সুযোগ পেয়েছে। শুক্লা চিন্তাপাত্র চিতলমারী সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি ও সরকারী বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি’তে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। এক ভাই ও তিন বোনের মধ্যে শুক্লা চিন্তাপাত্র বড়। এলাকাবাসি জানায়, দরিদ্র পরিবারে সন্তান হয়েও অদম্য মেধা ও প্রবল ইচ্ছা শক্তির জন্যই নানা প্রতিকূলতাকে জয় করে সে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। তাঁর সাফল্যে আনন্দিত পরিবারের সদস্য,শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।