সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে করোনা প্রতিরোধে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে করোনা প্রতিরোধে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান

বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে পল্লী চিকিৎসক ও ফার্মেসী মালিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ঝর্ণার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সম্মানিত অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবুসহ সকল ইউপি সদস্য।
প্রশিক্ষণে ইউনিয়নের অর্ধশতাধিক পল্লী চিকিৎসক ও ফার্মেসী মালিকগণ অংশ গ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।