সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে একই সাথে দুই বোনের আত্মহত্যা | চ্যানেল খুলনা

চিতলমারীতে একই সাথে দুই বোনের আত্মহত্যা

বাগেরহাটের চিতলমারীতে একই সাথে বিষ পানে আত্মহত্যা করেছে আপন দুই চাচাতো বোন। উপজেলার কলাতলা ইউনিয়নের কাননচক গ্রামে মঙ্গলবার রাতে বৃষ্টি বেগম ও প্রীতি বেগম নামের দুই চাচাতো বোন বিষ পান করেণ। পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত তাদের গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করে। বুধবার ভোর রাতে তারা চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। গোপালগঞ্জ থানা পুলিশ দুই বোনের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, চিতলমারী সদর ইউনিয়নের আড়–য়াবর্ণী গ্রামের শামিম এর স্ত্রী বৃষ্টি বেগম (১৯) ও যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী প্রীতি বেগম (১৮) উপজেলার কানন চক গ্রামে তাদের পিতার বাড়ি বেড়াতে আসে। মঙ্গলবার গভীর রাতে তারা দু’জন প্রীতি বেগমের পিতা আ: খানের ঘরের মধ্যে বিষপান করে। পরিবারের লোক টের পেয়ে ওই রাতেই তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তিকরে, বুধবার ভোররাতে চিকিৎসা ধিন অবস্থায় তারা মৃত্যু বরন করেন।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক জানান তারা দু’জন আপন চাচাতো বোন আবার বান্ধবীর মতো চলা ফেরা করে। তবে কি কারণে তারা বিষপান করে আত্মহত্যা করেছে তার সঠিক কারন জানা জায়নি। তবে আত্মহত্যার রহস্য উৎঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।