সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীর কুশল বিনিময় | চ্যানেল খুলনা

চিতলমারীতে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীর কুশল বিনিময়

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় প্রচার-প্রচারণা ও ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন সম্ভাব্য প্রার্থীরা। হাট-বাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে জল্পনা-কল্পনা। প্রার্থীরাও লিফলেট, ব্যানার, পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার মাধ্যমে নিজেদের প্রার্থীতা ঘোষণা করছেন। বর্তমান দায়িত্বপালনকারী প্রার্থীরা তাদের পদ ধরে রাখার জন্য যেমন চেষ্টা চালিয়ে যাচ্ছেন তেমনি নতুন প্রার্থীরা নির্বাচনে জয়ী হওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরু থেকে চিতলমারী সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শেখ শহীদ আগাম প্রচারণার অংশ হিসেবে ওয়ার্ডের ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। সোমবার বিকাল ৩ টায় তিনি ওয়ার্ডের আড়–য়াবর্ণী চরপাড়া, ডরপাড়া, হিন্দুপাড়া, আড়–য়াবর্ণী নতুনবাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ ওভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন।

সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা এসতেহার শেখ, বাদশা মুন্সী, ঝালু শেখসহ বেশ কয়েকজন ওয়ার্ডবাসী জানান, বিগত ৫ বছরে অতীতের যে কোন সময়ের থেকে ভাল কাজ করেছেন শেখ শহীদ। ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সেই প্রথম এগিয়ে এসেছেন। তাছাড়া মহামারি করোনা কালীন সময়ের লকডাউন পরিস্থিতিতে নিজ তহবিল থেকে তিনি প্রায় ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তাসহ বিভিন্ন ধরণের সহযোগিতা করেছেন। তাছাড়া এলাকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধীভাতাসহ ইউনিয়নের বিভিন্ন সেবা তিনি প্রশংসনীয় ভাবে সুবিধাভোগীদের হাতে পৌছে দিয়েছেন। আগামী নির্বাচনেও ওয়ার্ডের ভোটারা শেখ শহীদকেই নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেণ।

এ ব্যাপারে ইউপি সদস্য শেখ শহীদ জানান, বিগত ৫ বছর ধরে তিনি ওয়ার্ডবাসীর সেবা করেছেন। তাদের সুখে-দুঃখে পাশে থাকার আপ্রাণ চেষ্টা করেছেন। ওয়ার্ডবাসীর দাবির প্রেক্ষিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও ইউপি সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। তিনি সকলের দোয়া-সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।