সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিতলমারী প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ৮ টায় চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বৃক্ষরোপণ, কেক কাটা ও উপজেলা আওয়ামী যুবলীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মোঃ শেখ মাহাতাবুজ্জামানের সঞ্চালণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আনোয়ার বাবু, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শান্তনু রানা রুবল, শেখ মতিয়ার রহমান, শেখ শহিদুল, মোঃ জামাল মুন্সী, সজল বাড়ৈ, মিলন বাড়ৈ, রেজাউল মোল্লা, মোঃ মাহাবুর শেখ, নুর হোসেন শিকদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।