সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে অগ্রণী ব্যাংকের স্থানান্তরিত নতুন ভবনের উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে অগ্রণী ব্যাংকের স্থানান্তরিত নতুন ভবনের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে যুগোপযোগী ও সর্বাধুনিক গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষে স্থানান্তরিত নতুন ভবনে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় সদর বাজারের শেরে বাংলা কলেজ রোডের হাবিবা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে এ নতুন ভবনের উদ্বোধন করা হয়। এ সময় অগ্রণী ব্যাংকের বাগেরহাট অঞ্চল প্রধান গোপাল চন্দ্র গাইনের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা, ওসি এ, এইচ, এম কামরুজ্জামান, ভবন মালিক ডাঃ ফারুক আহমেদ। অনুষ্ঠানে  বক্তব্য রাখেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক দীপংকর চন্দ্র মণ্ডল, অজয় দাস, ইউপি সচিব পরিতোষ চক্রবর্তী, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।